×
ব্রেকিং নিউজ :
ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৩
  • ২৪৩৫৪৮৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উদ্বোধনের নয় মাসের মাথায় নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় শতভাগ উৎপাদন শুরু করেছে। শনিবার বিকেলে কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
শিল্পমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে গ্যাস সংকট নেই এবং কারখানাটি ইতোমধ্যে শতভাগ উৎপাদন করেছে৷ গ্যাসের পর্যাপ্ত সরবরাহ পেলে একটানা শতভাগ উৎপাদন সম্ভব। এ ছাড়া ভোলা এবং আশুগঞ্জে আরও দু'টি সার কারখানা চালু করার পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরবেও একটি সার কারখানা চালু করার পরিকল্পনা হচ্ছে৷ দেশে সারের কোনও ঘাটতি হবে না, কৃষকরা পর্যাপ্ত সার পাবেন৷ ঘোড়শাল পলাশ ইউরিয়া সার কারখানা টানা শতভাগ উৎপাদনে থাকতে পারলে সার আমদানি নির্ভরতা অনেকটা কমবে।’
এ সময় শিল্প সচিব জাকিয়া সুলতানা, নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য (এমপি) ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ, ফার্টিলাইজার প্রকল্পের পরিচালক সাইদুর রহমান, ঘোড়াশাল পৌর মেয়র মুজাহিদুল ইসলাম তুষারসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে, গত বছরের ১২ নভেম্বর সার কারখানাটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর গ্যাস সংকটসহ নানাবিধ কারিগরি জটিলতায় শতভাগ উৎপাদনে যেতে পারেনি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইউরিয়া সার কারখানাটি। কর্তৃপক্ষ বলছে, এতদিন পর্যন্ত সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত উৎপাদন করা গেছে। বর্তমানে শতভাগ উৎপাদন শুরু হওয়ায় দৈনিক ২ হাজার ৮০০ টন এবং বছরে ১০ লাখ টন সার এ কারখানা থেকে পাওয়া যাবে বলে জানায় কারখানা কর্তৃপক্ষ৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat