×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৪
  • ৪৩৪৬০২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলা প্রশাসকের কনফারেন্স রুমে  আজ বেলা ১১টায় জেলা আইন শৃংখলা  কমিটির সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম।
সভায় জেলায় প্রচন্ড যানজট নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসন ও বগুড়া পৌরসভার  মধ্যে সমন্ময়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান হয়। বিশেষ করে ইজি বাইক , ইঞ্জিন চালিত অটো রিকশার  কারণে শহরের রাস্তার ধারন ক্ষমতা হারিয়ে ফেলেছে। এটা নিয়ন্ত্রণে এনে যানজট কমানোর সুপাশি করা হয় ।জেলায় সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং তা নিয়ন্ত্রণে আনতে হাইওয়ে পুলিশকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানান হয়। সভায় সকল প্রকার অপরাধ দমনে   পুলিশ কাজ করছে বলে জানান জেলা পুলিশ সুপার।  শহরে ফুটপাত ও সড়ক  দখল করে হকারদের অন্যত্র স্থানান্তরে সুপারিশ  করা হয়।  
সভায় বক্তব্য রাখেন , বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোস্তাফা আলম নান্নু, জেলা পুলিশ সুপার  জাকির হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইমরুল কায়েস, জেলা সিভিল সার্জন ডা: মো: শফিউল আজম, বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা, জেলার ১২ টি উপজেলা চেয়ারম্যান  ,বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলার বিভিন্ন কার্যালয়ের প্রধানগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat