×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৫
  • ৬৫৬৭০৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় আজ উপজেলা প্রশাসনের অর্থায়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের স্কাউটে উদ্বুদ্ধ করতে হলদে পাখির পোশাক বিতরন করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২ টায় উপজেলা হলরুম ‘বজ্রকন্ঠে’ আয়োজিত এক অনুষ্ঠানে এসব পোশাক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ৮০টি বিদ্যালয়ের ৪৮০ জন ছাত্রীর জন্য এসব পোশাক সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের হাতে তুলে দেন অনুষ্ঠানের সভাপতি টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক।
বিতরনকৃত পোশাকের মধ্যে রয়েছে ক্যাপ, স্কার্ফ, কামিজ, সালোয়ার ও বেল্ট।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, বিদ্যালয়গুলোর শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক জানান, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের কাব স্কাউটের সহায়ক হিসাবে হলদে পাখির কার্যক্রম শুরু করেছে সরকার। ছাত্রীদের উদ্বুদ্ধ করতে উপজেলা প্রশাসন হলদে পাখির ড্রেস বিতরণ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat