×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৫
  • ৩৪৪৬৯৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে লোকসভা নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে নির্বাচনে জয় পেয়েও স্বস্তিতে  নেই তিনি। বুধবার (২৪ জুলাই) কঙ্গনাকে নোটিশ পাঠিয়েছে হিমাচল প্রদেশ হাইকোর্ট।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কঙ্গনা রনৌতের মান্ডি আসনের নির্বাচন বাতিল করার আবেদন করেছেন হিমাচল প্রদেশের কিন্নর জেলার লায়ক রাম নেগি এক বাসিন্দা। 
কঙ্গনার প্রতিদ্বন্ধী হিসেবে মান্ডি আসন থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন রাম নেগি। রাম নেগির দাবি, তার মনোনয়নপত্র ‘ভুলভাবে’ বাতিল করা হয়েছিল। 
যে কারণে নির্বাচনে দাঁড়াতে পারেননি তিনি। ভোট করতে না পারায় এবার নির্বাচনও বাতিল করার দাবি জানিয়েছেন রাম নেগি নামের ওই ব্যক্তি।  
হাইকোর্টের আবেদনে রাম নেগি উল্লেখ করেছেন, তার মনোনয়নপত্র গ্রহণ করা হলে তিনি নির্বাচনে জয়ীও হতে পারতেন। তাই কঙ্গনার নির্বাচন বাতিল করা হোক। 
প্রাথমিকভাবে এই আবেদনে সাড়া দিয়েছে হিমাচল প্রদেশ হাইকোর্ট। আগামী ২১ আগস্টের মধ্যে কঙ্গনাকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জ্যোৎস্না রাওয়াল।
প্রথমবার নির্বাচনি মাঠে নেমে মান্ডি লোকসভা আসনে থেকে ৭৪ হাজার ৭৫৫ ভোটের ব্যবধানে জয়ী হন কঙ্গনা রানাওয়াত।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিং পেয়েছিলেন ৪,৬২,২৬৭ ভোট।  আর কঙ্গনা পেয়েছিলেন ৫,৩৭,০০২ ভোট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat