×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৬
  • ৬৫৪৯৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এ বছর বোরো মওসুমে জেলার ৮ উপজেলায় সরকারিভাবে ৩০ হাজার ৬৯২ মেট্রিক টন  চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। নিবন্ধিন চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে সরাসরি সরকার নির্ধারিত মূল্যে চাল কেনা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্য বিভাগের কর্মকর্তারা।
জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে,যশোর সদর উপজেলায় ৯ হাজার ৭শ’৮ মেট্রিক টন চাল,মণিরামপুর উপজেলায় ২  হাজার ২শ’ ১৭ টন, কেশবপুর উপজেলায়  ৯ শ’২৮ টন, অভয়নগর উপজেলায় ৬ হাজার ৬২ টন,ঝিকরগাছা উপজেলায় ১হাজার ৪শ’ ৩৪ টন, শার্শা উপজেলায়  ৮ হাজার ৬৮ টন, বাঘারপাড়া উপজেলায় ১ হাজার ৩৪ টন এবং চৌগাছা উপজেলায় ১ হাজার ২শ’ ৩৯  মেট্রিক টন বোরো চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিকেজি চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫ টাকা। গত মে মাসের ৭ তারিখ থেকে শুরু হওয়া সংগ্রহ অভিযান আগামি ৩১ আগষ্ট পর্যন্ত চলবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জেলায় বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৬০ হাজার হেক্টর ৫শ’ হেক্টর। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ধানের আবাদ হয়েছে ১ লাখ ৬০ হাজার হেক্টর ৬৭৫ হেক্টর জমিতে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সেফাউর রহমান জানান, নিবন্ধিত মিল মালিকরা যাতে সরাসরি সরকারি খাদ্য গুদামে সরকার নির্ধারিত মূল্যে চাল বিক্রি করতে পারেন সেজন্য ব্যাপক প্রচার প্রচারণা চলানো  হয়েছে। এ জেলায় সরকারি খাদ্য গুদামে বোরো মওসুমের চাল দিতে মোট ১৫১ জন মিলার চুক্তি সম্পন্ন করেছেন বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat