×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৭
  • ৩৪৫৩৮৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া হিসেবে ভুলবশত: পরিচয় করে দেয়ার ঘটনায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ক্ষমাপ্রার্থনা করেছে।
ফরাসি রাজধানীতে গতকাল আয়োজিত বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে সিন নদীনে একের পর এক অংশগ্রহণকারী দেশগুলো বিভিন্ন আকারের জলযানে চড়ে মার্চপাস্টে অংশ নেয়। এসময় দক্ষিণ কোরিয়াকে বহনকারী জলযানটিকে যখন দেখানো হয় তখন তাদেরকে ধারাভাষ্যকার প্রথমে ফরাসি ভাষায় ও পরবর্তীতে ইংরেজীতে পরিচয় করিয়ে দেন। এসময় তাদেরকে ‘ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া’ হিসেবে পরচিয় করিয়ে দেয়া হয়। অথচ দক্ষিণ কোরিয়ান অফিসিয়াল নাম হচ্ছে রিপাবলিক অব কোরিয়া।
আইওসি অনিচ্ছাকৃত এই ভুলের জন্য কোরিয়ান ভাষায় এক্সে এক বিবৃতিতে বলেছে, ‘উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ান দলকে পরিচয় করিয়ে দেবার সমায় অনাকাঙ্খিত এই ভুলের জন্য আমরা আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থনা করছি।’
এমন ভুলের পর দক্ষিণ কোরিয়ার ক্রীড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ব্যাপারে দু:খ প্রকাশ করে বলেছে, ‘২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণার সময় দক্ষিণ কোরিয়া দলকে উত্তর কোরিয়া দল হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।’
বিষয়টি নিয়ে আইওসি প্রধান থমাস বাখের সাথে আজ এক আলোচনায় বসার কথা রয়েছে ২০০৮ অলিম্পিক ভারোত্তোলন স্বর্ণপদক বিজয়ী ও দক্ষিণ কোরিয়ার উপ ক্রীড়ামন্ত্রী জ্যাং মিং-রানের।
একইসাথে এ ব্যপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ফরাসি মন্ত্রণালয়ের কাছে কঠোরভাবে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেবারও আহবান জানিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালায়।
প্রতিবাদের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার অলিম্পিক কমিটির প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি ও আইওসির সাথেও আলোচনার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat