×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৭-৩১
  • ৬৭৫৬৭৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারের সদর দপ্তরে ‘সবুজায়ন উদ্যোগ-২০২৪’র আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান আজ বুধবার সবুজায়ন উদ্যোগ-২০২৪’র উদ্বোধন করেন। খবর আইএসপিআরের।
‘সবুজায়নে সঞ্চারিত হোক টেকসই পরিবেশের বিকাশ’ সবুজায়নের এ প্রতিপাদ্যকে সামনে রেখে এই কর্মসূচি পালন করা হয়।
সাম্প্রতিক সময়ে বৈশ্বিক উষ্ণায়ণের ফলে আবহাওয়া ও জলবায়ুর বিরাট নেতিবাচক পরিবর্তন দেখা দিয়েছে। পৃথিবীব্যাপী ব্যাপক বৃক্ষ নিধন এবং নতুন বনায়ন না হওয়ায় এ সমস্যা দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে।
বাংলাদেশ নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশ হিসেবে পরিচিত হলেও বৈশ্বিক উষ্ণায়ণের প্রভাব বাংলাদেশেও সমানভাবে প্রতীয়মান।
এরূপ পরিস্থিতিতে বাংলাদেশে সবুজায়ন কর্মসূচির গুরুত্ব পরিবেশগত উদ্বেগের উর্দ্ধে, এটি টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ বিভিন্ন গাছের চারা রোপণ করে সবুজায়ন কর্মসূচিতে অংশগ্রহণ করে।
এছাড়াও, অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়কসহ বিমান সদরের পরিচালকগণ এবং  ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ কর্মসূচির আওতায় বিমান বাহিনীর বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছের চারা রোপণ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat