×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৮-০২
  • ২৩৪৩৮১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একটা সময় অভিনয় নিয়ে নানা কটূক্তির শিকার হওয়া অভিনেত্রী জাহ্নবী কাপুরের চলতি সময়টা বেশ ভালোই কাটছে। একের পর এক ‘রুহি’, ‘গুডলাক জেরি’, ‘মিলি’ ও ‘বাওয়াল’, ‘মি. অ্যান্ড মিসেস মাহি’র মতো প্রশংসিত সিনেমা ঝুলিতে পুড়েছেন।
সিনেমাগুলো বক্স অফিসে বেশ ঝড় না তুলতে পারলেও অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন ভক্ত- সমালোচকদের। সেই ধারাবাহিকতায় একাধিক বলিউড সিনেমার পাশাপাশি নাম লিখিয়েছেন তেলেগু ও তামিল সিনেমায়। মুক্তির অপেক্ষায়ও রয়েছে বেশ কয়েকটি আলোচিত সিনেমা। সেই তালিকায় থাকা ‘উলাজ’ সিনেমাটি পর্দায় আসছে আজ।
সিনেমাটি ঘিরে দর্শকদের যেমন কৌতূহল রয়েছে তেমনি নিজের অভিনয় নিয়ে দারুল উচ্ছ্বসিত জাহ্নবী কাপুর। সম্প্রতি প্রকাশিত ট্রলারেও জাহ্নবীর উচ্ছ্বাসের যথার্থ কারণও মিলেছে। ট্রেলারের পরতে পরতে দেখা গেছে সাসপেন্স ও অপ্রত্যাশিত চমক। সিনেমাটিতে একজন কূটনীতিকের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
সিনেমার ট্রেলার প্রকাশ করে ইনস্টাগ্রামে জাহ্নবী লিখেছেন, ‘প্রতিটি চরিত্রের একটা গল্প আছে। প্রত্যেক গল্পের একটা গোপনীয়তা আছে। প্রত্যেক গোপনীয়তার পেছনে একটা জাল রয়েছে। সেই জাল ভেদ করা সহজ নয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat