×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৬
  • ২৩৪৩৬৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক ছনিসহ বিএনপি-জামায়াতের ১৫০ নেতাকর্মী কারামুক্ত হয়েছেন।  
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর আড়াইটা থেকে একে একে কারাগার থেকে বেরিয়ে আসেন নেতাকর্মীরা।এসময় কারাগারের বাইরে কয়েক হাজার নেতাকর্মী তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
এসময় নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক ছনি জানান, দীর্ঘদিন অত্যাচারিত থাকার পর আজ দেশের মানুষ মুক্ত। দেশের মানুষ প্রাণ ফিরে পেয়েছে। খুব দ্রুতই দেশে গণতন্ত্র ফিরে আসবে।  
তিনি এসময় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যারা এতদিন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের মাধ্যমে অত্যাচারিত হয়েছে, এ বিজয় মুহূর্তে সবাইকে শান্ত থাকতে হবে।পরে শহরের প্রধান প্রধান সড়কে আনন্দ র‍্যালি করে বিএনপি। এরপর দলীয় কার্যালয় মুক্তির মোড়ে গিয়ে অবস্থান নেন নেতাকর্মীরা।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat