×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৩
  • ৪৪৫৪৩৯৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের বেশ কিছু জেলায় ভয়াবহ বন্যার কারনে পানিবন্দী হয়ে পড়েছে লাখ-লাখ মানুষ। বন্যার্তদের ত্রাণ ও সহায়তা দিয়ে পাশে থাকার  ঘোষনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংকট মোকাবেলায়  জরুরী সেবা ও সরকারি উদ্যোগকে সহযোগিতা করার প্রতিশ্রুতিও দিয়েছে ক্রিকেট বোর্ড। 
বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, অন্যান্যদের মতো দেশের সংকটকালীন সময়ে বন্যায় আটকে পড়া মানুষদের সহযোগিতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দল।
এক বিবৃতিতে বিসিবির নতুন সভাপতি ফারুক বলেন, ‘ অন্যান্যদের ন্যায় আমরাও বর্তমান বন্যায় ক্ষতিগ্রস্তদের নিয়ে  চিন্তিত। এই কঠিন সময়ে দেশের মানুষের  সহায়তায় পাশে থাকার  প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমরা ত্রাণ ও সহায়তা প্রদানের জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছি এবং বন্যার্ত  মানুষকে পুনরুদ্ধার ও পুননির্মানের জন্য আমরা যেকোন সহায়তা করতে প্রস্তুত আছি।’
তিনি আরও বলেন, ‘এই চ্যালেঞ্জিং মুর্হূতে দেশকে সমর্থন করার জন্য বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ এবং এ কাজে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সমন্বয় অব্যাহত থাকবে। এই অবস্থায়  আমরা সবাইকে  ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat