×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৩
  • ২৩৪৩৮৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বন্যা দূর্গত মানুষের সহায়তা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ শুক্রবার তার বনানীস্থ কার্যালয় মিলনায়তনে বন্যার্তদের জন্য ত্রাণ তহবিল গঠন বিষয়ক সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, বন্যা দূর্গতদের পাশে ছিলাম, পাশে আছি এবং পাশে থাকবো। একইসাথে বন্যা পরবর্তী পুনর্বাসন কাজেও জাতীয় পার্টি দূর্গত মানুষের পাশে থাকবে উল্লেখ করে তিনি বলেন, বন্যার শুরু থেকেই জাতীয় পার্টি নেতাকর্মীরা স্থানীয়ভাবে বন্যা দূর্গতদের পাশে আছে। তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকার চাইলে আমরা তাদেরকেও সব ধরণের সহযোগিতা দিতে প্রস্তুত আছি।
এ সময় জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, কোন সতর্কীকরণ ছাড়া ভারত বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে এই ভয়াবহ বন্যা হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের কোন রাষ্ট্র যদি নদীর গেইট খুলে দেয় তবে অবশ্যই ভাটির দেশগুলোকে আগাম জানিয়ে দেয়ার বিধান রয়েছে। অথচ গেইট খূলে দেয়ার আগে ভারত সরকার বাংলাদেশকে কোনো রকম সতর্ক করেনি। এই সভা থেকে ভারতের এমন কর্মকান্ডের নিন্দা জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার, মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এসএম আব্দুল মান্নান, মীর আব্দুস সবুর আসুদ, এ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, সৈয়দ দিদার বখত, মোস্তফা আল মাহমুদ, শেরীফা কাদের প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat