×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৩
  • ২১৩৪৩৭০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন ব্যক্তিদের সুচিকিৎসা এবং বন্যা দুর্গত এলাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান বিষয়ে সমন্বয় নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারীদের দায়িত্ব দেয়া হয়েছে।
আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে অসংখ্য ছাত্র-জনতা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বন্যা সৃষ্টি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন ব্যক্তিদের সুচিকিৎসা এবং বন্যা দুর্গত এলাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান বিষয়ে সমন্বয় নিশ্চিতকরণের লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা/কর্মচারীদের দায়িত্ব দেয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ মন্ত্রণালয়ের ৩ নম্বর ভবনের ৩২০ নম্বর কক্ষে এ দায়িত্ব পালন করবেন। ওই কক্ষের ফোন নম্বার ০২- ৫৫১০১৪২৬।’ 
স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবা ফোকাল কর্মকর্তা হিসেবে সার্বিক বিষয়ে দায়িত্ব পালন করবেন। তার মোবাইল নং - ০১৭৩২-৬০৯৮৪৬।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat