×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৯
  • ৬৫৬৭৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, জ্বালানি খাতের সবাইকে নিয়ে বদনাম ঘুচিয়ে সামনের দিকে এগুতে হবে।
আজ তিনি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ সোলার এন্ড রিনিউবেল এনার্জি এসোসিয়েশনের  (বিএসআরইএ) প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
‘সোলার’-এর সক্ষমতার আধুনিকায়ন করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি মানে ‘সোলার’। এ ধারণা থেকে সংশ্লিষ্টদের  বেরিয়ে আসতে হবে। জমির স্বল্পতার জন্য ভাসমান সোলার সিস্টেমের দিকে এগুনো যায় কিনা এ ব্যাপারেও পদক্ষেপ গ্রহণের বিষয়টিকে বিবেচনায় আনতে হবে।
নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তি খুঁজে বের করে টেকসই সোলার সেল গঠন করা প্রয়োজন এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, বেসরকারি খাতকে উৎসাহিত করা হবে। তবে এক্ষেত্রে বেসরকারি খাতকে প্রতিযোগিতার মাধ্যমে কাজ পেতে হবে।
মতবিনিময় সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো: হাবিবুর রহমান, বিএসআরইএ-এর প্রেসিডেন্ট মো: নুরুল আকতার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আল মাহমুদসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat