×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৫
  • ২৩৪৫৭৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন ঠাকুরগাঁও বিএনপির একটি টিম। জেলা বিএনপির নেতৃত্বে ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এই ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো- চাল, ডাল, লবণ, বিস্কুট, চিড়ামুড়ি, খাবার পানি ও স্যালাইন। 
ত্রাণ বোঝাই একটি ট্রাক নিয়ে তারা গত রোববার ঠাকুরগাঁও ফেনীর উদ্দেশ্যে রওয়ানা হন। পরদিন ফেনী পৌঁছে বন্যা উপদ্রুত এলাকায় ত্রাণ বিতরণ করে বুধরার ঠাকুরগাঁও ফিরে আসেন। 
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন আজ টেলিফোনে জানান- দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে দেশের বন্যাপ্রবণ এলাকায় জনসাধারণের পাশে দাঁড়ানোর জন্য ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে তারা এই শুভেচ্ছা পদক্ষেপ নিয়েছেন। দেশের যে কোনো প্রান্তে মানুষের পাশে দাঁড়ানোর এসব কার্যক্রম তারা অব্যাহত রাখবেন।
বন্যার তীব্রতা বৃদ্ধির খবর পেয়েই জেলায় ত্রাণ সংগ্রহ অভিযানে নামে জেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat