×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৭
  • ২৩৩৮৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সীতাকুন্ডের জাহাজ ভাঙ্গা কারখানায় বিস্ফোরণের ঘটনায় ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শাহ মো. হেলাল উদ্দীনকে প্রধান করে ছয় সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়। 
আজ চট্টগ্রামের সীতাকুন্ডের জাহাজ ভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের পাম্প রুমে কাটিং কাজ করার সময় বিস্ফোরণ হয়েছে। এতে ১২ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। চট্টগ্রামের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর সাগর উপকূলে অবস্থিত শওকত আলী চৌধুরী মালিকানাধীন এস এন করপোরেশন নামের জাহাজ ভাঙ্গা ইয়ার্ডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত ১২ জন শ্রমিককে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের নির্দেশে আইসিইউ সাপোর্ট দিয়ে এম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। মালিকদের পক্ষ থেকে চিকিৎসার ব্যয় বহনের জন্য জাহাজ ভাঙ্গা শিল্প এসোসিয়েশনের নেতৃবৃন্দকে বলা হয়েছে। 
তদন্ত কমিটি ঘটনাটি তদন্ত করে কারণ অনুসন্ধান, দায়দায়িত্ব নির্ধারণ ও এরূপ দুর্ঘটনা রোধে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন। ইতোমধ্যে পৃথক একটি আদেশে দুর্ঘটনা কবলিত ইয়ার্ডে জাহাজ ভাঙ্গার কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat