×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৮
  • ২৩৪৩৫৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এক লাখের বেশি বামপন্থী বিক্ষোভকারী শনিবার ফ্রান্স জুড়ে সমাবেশ করেছে। মধ্য-ডান মিশেল বার্নিয়ারকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করার প্রতিবাদে এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁনের ‘ক্ষমতা কুক্ষিগত’ করার নিন্দা জানাতে এই বিক্ষোভের আয়োজন করা হয়। 
স্বরাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে,প্যারিসে ২৬ হাজার সহ দেশব্যাপী ১ লাখ ১০ হাজার লোক রাস্তায় নেমেছিল, তবে একজন নেতৃস্থানীয় বামপন্থী নেতা দাবি করেছেন, ফ্রান্স জুড়ে ৩ লাখ লোক বিক্ষোভে যোগ দিয়েছেন।
পশ্চিমে ন্যান্টেস, দক্ষিণে নিস এবং মার্সেই এবং পূর্বে স্ট্রাসবুর্গ সহ ফ্রান্সের বিভিন্ন শহরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ম্যাক্রোঁ বৃহস্পতিবার ৭৩ বছর বয়সী প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বার্নিয়ারকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন, বার্নিয়ার ইউরোপীয় ইউনিয়নের ব্রেক্সিট আলোচক হিসাবে কাজ করেছিলেন। 
জুন-জুলাইয়ের নির্বাচনের পরে সামগ্রিক সংখ্যাগরিষ্ঠতার ঘাটতি সত্ত্বেও বামপন্থী জোট ফ্রান্সের বৃহত্তম রাজনৈতিক ব্লক হিসাবে আবির্ভূত হয়, এই জোট ম্যাক্রোঁর বার্নিয়ারের নিয়োগের নিন্দা জানিয়েছে।
জোট চেয়েছিল ৩৭ বছর বয়সী অর্থনীতিবিদ লুসি ক্যাসেটস প্রধানমন্ত্রী হোক। কিন্তু ম্যাক্রোঁ সেই ধারণা বাতিল করেন, এই যুক্তি দিয়ে যে তিনি ঝুলন্ত সংসদে আস্থা ভোটে টিকে থাকতে পারবেন না।
শনিবার, অনেক বিক্ষোভকারী ম্যাক্রোঁর (৪৬) উপর তাদের ক্ষোভ প্রকাশ করেছেন এবং কেউ কেউ তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat