×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৯
  • ২৩৪৩৫৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “সুন্দর বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের ঋণ শোধ করতে হবে। 
তিনি বলেন, আমাদের শহীদরা সুন্দর একাটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা জীবন দিয়ে দেশ নতুন করে স্বাধীন করে আমাদেরকে ঋণী করে গেছেন।
আজ সোমবার কুড়িগ্রাম পৌর টাউন হলে বাংলদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সেক্রেটারী জেনারেল আরও বলেন, ‘‘স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি, ভোট দিতে পারেনি, কর্মস্থলে যেতে পারেনি। স্বৈরাচার মিথ্যা মামলায় হাজার হাজার মানুষকে আসামি করেছে, গুম করেছে, বিচারবর্হিভুতভাবে মানুষকে হত্যা করেছে। জাতির এই দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি দিয়েছে আমাদের এই বীর শহীদরা। রংপুরের আবু সাঈদ জীবন দিয়ে যে বীরত্বের পরিচয় দিয়েছে তা বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
কুড়িগ্রাম জেলা জামায়াতে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতী ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সস্পাদক সোহেল হোসাইন কায়কোবাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ গোলাম রব্বানীর পিতা মো. সাইদুল ইসলাম, শহীদ রাসেদুল ইসলামের পিতা মো. বাচ্চু মিয়া, শহীদ আবু রায়হানের পিতা মো. আব্দুর রশিদ, শহীদ নুর আলমের পিতা মো. আমির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা সমন্বয়ক মো. মিনারুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সভাপতি আব্দুল্লাহ আল আবিদ (মুকুল) প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat