×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৩
  • ৫৬৫৯৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাচার হয়ে যাওয়া এক মেয়ে পরিস্থিতির চাপে দীর্ঘদিন যৌনকর্মী হিসেবে কাজ করে। তারপর যোগ দেয় রাজনীতিতে। সেই মেয়েটির জীবনের নানা চড়াই-উতরাইয়ের গল্প ধরা দেবে ‘আড্ডাটাইমস’-এর আসন্ন ওয়েব সিরিজ 'জুলি'তে। পরিচালনায় অরিত্র সেন। সিরিজে মুখ্য ভূমিকায় রয়েছেন পাওলি দাম। 
চিত্রনাট্য অনুযায়ী পাচার হওয়ার যে করুণ ইতিহাস তা ভোলেনি জুলি। দীর্ঘ বঞ্চনা থেকে ঘুরে দাঁড়াতে চায় মেয়েটি। এখন রাজনীতির লড়াই করছে সে। প্রান্তিক জীবনকে ছেড়ে মূল ধারার জীবনে কীভাবে আসছে সে, তারই গল্প রয়েছে এই সিরিজে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, এর আগে পরিচালক অরিত্রের ‘কালী’ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন পাওলি। অরিত্রের ভাষ্য, প্রথম থেকেই পাওলির সঙ্গে আলোচনা করে এগিয়েছেন তিনি। ৭টি এপিসোডে তৈরি এই সিরিজ।
‘জুলি’ সিরিজে একজন রাজনৈতিক ব্যক্তির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কৌশিক সেনকে। তার চরিত্রে রাজনীতির ছোঁয়ার সঙ্গে থাকবে বেশ কিছু রহস্য।
জানা গেছে, ওয়েব সিরিজে শুধুই রাজনীতি না, উঠে আসবে নারী ক্ষমতায়নের গল্পও। সিরিজের গল্পে দেখা যাবে মানব পাচারচক্রে জড়িয়ে একসময় যৌনপল্লীতে ঠাঁই হয় ‘জুলি’ অর্থাৎ পাওলির। ঘটনার এক পর্যায়ে জুলিই একদিন রাজনীতিতে এসে ক্ষমতা দখল করেন।
ওয়েব সিরিজে সিবিআই অফিসারের ভূমিকায় থাকছেন গৌরব চ্যাটার্জি। অন্যান্য চরিত্রে দেখা যাবে অর্ণ মুখার্জি ও সুজয়প্রসাদ চ্যাটার্জিকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat