×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৩
  • ৬৫৪৯৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নড়াইল জেলার কালিয়া উপজেলায় আজ বিএনপি’র উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে উপজেলার চাঁচুড়ী বাজারের পাশে বাবুর মাঠে এ সমাবেশের আয়োজন করে চাঁচুড়ী ও পুরুলিয়া ইউনিয়ন বিএনপি।
পুরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নিয়ামত শেখের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
চাঁচুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিন বিশ্বাস-এর  সঞ্চালনায় এ সমাবেশে আরও বক্তব্য রাখেন  কালিয়া উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ার হোসেনে ও সদস্য সচিব স ম ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির আহবায়ক সেলিস হোসেন ও সদস্য সচিব শেখ মনিরুজ্জামান মনা, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান ও সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান, চাঁচুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল শেখ, পুরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলামিন ইসলাম মিল্টন প্রমুখ ৷
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat