×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৪
  • ২৩৪৩৫৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেছেন, নতুন বাংলাদেশ সংবিধানে সকল শ্রেণি-পেশার মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন চাই।
তিনি আজ ঢাবি’র সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘শিক্ষার্থী ভাবনা’-এর উদ্যোগে সিরাজুল ইসলাম লেকচার হলে অনুষ্ঠিত ‘নতুন বাংলাদেশে কেমন সংবিধান চাই’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন।
উপ-উপচার্য বলেন, আমরা সকলেই একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই, যেখানে সব মানুষের সমান অধিকার থাকবে। তিনি বলেন, সংবিধান সংস্কারের ক্ষেত্রে সকল শ্রেণি-পেশার মানুষের আশা-আকাক্সক্ষা, অধিকার ও ভাবনার প্রতিফলন যাতে ঘটে, সেসব বিষয় বিবেচনা করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের   চিন্তাভাবনা ও মতামত গুরুত্ব সহকারে শোনা উচিত।
‘শিক্ষার্থী ভাবনা’-এর আহ্বায়ক মো. সাব্বির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, ঢাবি’র ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান, জিন প্রকৌশল ও জৈব-প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক মুস্তাক ইব্নে আয়ূব, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ-এর সহকারী অধ্যাপক জুবায়ের সোহান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের শিক্ষার্থী হাসান আব্দুল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat