×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৫
  • ৪৫৪৯২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ি জেলায় আজ  ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রধান আসামী করে সাত শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী ও ১১ জন সাংবাদিক কে আসামী করে খাগড়াছড়ি সদর থানায় একটি  মামলা হয়েছে।  
আজ রোববার দুপুরে খাগড়াছড়ি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. পারভেজ বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় এ মামলাটি দায়ের করে। 
এ মামলায় ৪১৫ আসামীর নাম উল্লেখসহ আরো ৩ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে ১১ জন সাংবাদিককে আসামী করা হয়েছে। মামলার অন্য উল্লেখযোগ্য আসামীরা হলেন- খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র মো. রফিকুল আলম ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা মামলা গ্রহণের সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat