×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৯-২১
  • ২৩৪৩৪৮৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় আজ বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ইমতিয়াজ আহমেদ জাবির- এর কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম।
আজ শনিবার দুপুরে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের দেউলি গ্রামে শহীদ ইমতিয়াজ আহমেদ জাবির- এর বাড়িতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসক  আজহারুল ইসলাম শহীদ জাবিরের পিতা নওশের আলী ও তার মা শিরিনা খাতুনকে সান্তনা দেন। জেলা প্রশাসক শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদেরকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।  
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালি সরকার, সহকারি কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ, স্থানীয় হাজিরবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, যশোরের সমন্বয়ক রাশেদ খান প্রমুখ সহ জেলা ও উপজেলা প্রশাসনের  কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
উপস্থিত কর্মকর্তা ও নেতৃবৃন্দ শহীদ জাবিরের পরিবার এবং গ্রামবাসীর আবেদনের প্রেক্ষিতে শহীদ জাবির-এর নামে বাড়ির কাছের সড়ক এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের নতুন একটি ভবনের নামকরণের উদ্যোগ নেয়ার কথা জানান।
পরে, যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম শহীদ জাবিরের পরিবারের সদস্যদের নিয়ে তার  কবর জিয়ার করেন ।
ঢাকায় সাউথইস্ট বিশ^বিদ্যালয়ের বিবিএ দ্বিতীয়বর্ষের ছাত্র ইমতিয়াজ আহমেদ জাবির গত ১৯ জুলাই রামপুরা এলাকায় গুলিবিদ্ধ হন এবং ২৭ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat