×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৯-২৫
  • ৪৩৪৫৮০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোনো বিচারপ্রার্থী বা সেবাগ্রহীতা সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কোনো শাখায় সেবা গ্রহণে কোনোরূপ প্রতিবন্ধকতা ও অসুবিধার সম্মুখীন হলে সেবাগ্রহীতাকে সহায়তায় আজ একটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টে আসা সেবাগ্রহীতাগণ ০১৩১৬১৫৪২১৬
নাম্বারে যোগাযোগ করে সেবা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসহ পরামর্শ গ্রহণ করতে পারবেন। সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির একজন কর্মকর্তা হেল্পলাইন পরিচালনা করবেন এবং সেবাগ্রহীতাকে প্রয়োজনীয় সাহায্য প্রদান করবেন।  সরকারি ছুটির দিন ছাড়া প্রতি রোববার হতে বৃহস্পতিবার সকাল ১০ টা হতে বেলা ৪ টা পর্যন্ত এ হেল্পলাইন সার্ভিস চালু থাকবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণ সংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বাসসকে আজ এ কথা জানান। তিনি বলেন, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টে কর্মরত সহকারি রেজিস্ট্রার হতে তদুর্দ্ধ পদমর্যাদার সকল কর্মকর্তাগণের উদ্দেশ্যে বিচারপ্রার্থী জনগণের জন্য সেবা সহজিকীকরণসহ কোর্টের সকল কর্মকর্তা-কর্মচারীর পেশাগত কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ১২ দফা নির্দেশনা প্রদান করেন। ওই ১২ দফা নির্দেশনার মধ্যে দ্রুত সময়ের মধ্যে সেবা প্রদান নিশ্চিতকরণ, পেশাগত দায়িত্ব পালনকালে কোনোরূপ আর্থিক লেনদেন বর্জন, সেবা প্রদানে অহেতুক বিলম্ব পরিহার, সেবাগ্রহীতার প্রতি সহানুভূতিশীল আচরণ প্রদর্শন, প্রতিদিনের কাজ প্রতিদিন নিষ্পন্নকরণ, কর্মকর্তাগণ কর্তৃক প্রতিদিন শাখা পরিদর্শন, ব্যতিক্রমহীনভাবে অনিয়ম ও দুর্নীতির ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়গুলো রয়েছে। তারই ধারাহাবিকতায় বিচারপ্রার্থী জনগণের সুবিধার্থে সুপ্রিম কোর্ট প্রশাসনের বিভিন্ন শাখায় প্রদত্ত সেবাসমূহ নিশ্চিতকরণ ও সেবা সহজিকীকরণের  লক্ষ্যে হেল্পলাইন চালুর এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat