×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৯-২৫
  • ২৩৪৩৭১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানের সাথে আজ তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে শিল্প উপদেষ্টা বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে ১৯৯৯ সালের ২১ জুন দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। ফলে দুদেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সুরক্ষিত রয়েছে।
এ সময় কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শিল্প ক্ষেত্রে দ্বি-পাক্ষিক সম্পর্ক আগামীদিনে আরও উন্নতি করতে আগ্রহী সিউল। বিনিয়োগের জন্য বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগ পরিবেশ উন্নতি করা প্রয়োজন। তিনি শিল্পের কাঁচামাল, ভ্যাট-ট্যাক্স কমানোসহ কোরিয়ান বিনিয়োগকারীদের সহজ শর্তে ভিসা প্রদানের অনুরোধ জানান।
শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে বাংলাদেশে পরিবেশ বান্ধব জাহাজ পুনঃ প্রক্রিয়াকরণ শিল্প, চামড়া শিল্প, কারু শিল্প ও হস্ত শিল্প স্থাপনে বিনিয়োগের আহ্বান জানান। তিনি শিল্প উদ্যোক্তাদের উন্নয়নের ব্যাপারে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চান।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সলিম উল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat