×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২৪-১০-০১
  • ২৩৪৩৭৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ। একটি নতুন বাংলাদেশ গড়তে হলে শিশুদের উপযোগী করে একটি রাষ্ট্র গঠন করতে হবে। 
আজ বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে একাডেমির সভাকক্ষে শিশু অধিকার সপ্তাহে ‘কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
তারা বলেন, অনেক ক্ষেত্রে পরিবারের সদস্যরা ও মা-বাবা শিশুর মতামতের গুরুত্ব দিতে চান না। এতে শিশুর সিদ্ধান্ত গ্রহণ ও মানসিক স্বাস্থ্যের পরিপূর্ণ বিকাশ হয় না। সেজন্য যেকোন আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শিশুদের মতামত ও উপলব্ধিকে গুরুত্ব দিতে হবে। এ জন্য শিশুর উন্নয়নে সবার সচেতন হওয়া দরকার। 
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন,শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খান।
এতে সভাপতিত্ব করেন শিশু একাডেমির প্রোগ্রাম অফিসার এ এস এম নাজমুল হক এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন একাডেমির প্রোগ্রাম অফিসার লায়লা আরজুমান বানু। 
তানিয়া খান শিশুদের উদ্দেশ করে বলেন, তোমাদের আলোচনা ডকুমেন্ট হয়ে সরকারের কাছে যাবে। সরকার নিশ্চয়ই বিষয়গুলো বিবেচনা করে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মূল প্রবন্ধে শিশু অধিকার সনদ ও শিশু অধিকার আইন কার্যকরভাবে বাস্তবায়ন; ধর্ম, বর্ণ নির্বিশেষে সমান অধিকার প্রতিষ্ঠা; শিক্ষার মানোন্নয়ন ও সবার জন্য সমান শিক্ষার সুযোগ; শিশুদের মতামত প্রকাশের স্বাধীনতা ও তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার বিষয় তুলে ধরেন। 
তিনি শিশুদের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে উন্নয়নের পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে সরকারের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat