×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২৪-১০-০৫
  • ৬৬৫৭১৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বোলারদের দারুন নৈপুন্যের সামনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বড় সংগ্রহ গড়তে পারেনি ইংল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১১৮ রান করেছে ইংলিশরা। 
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪০ বলে ৪৮ রানের  উদ্বোধনী জুটি গড়ে ইংল্যান্ড। পঞ্চম ওভারে দলীয় ৩২ রানে ভাঙ্গতে পারতো ইংল্যান্ডের উদ্বোধনী জুটি। বাংলাদেশের পেসার মারুফা আকতারের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ইংলিশ ওপেনার মাইয়া বাউচারের ক্যাচ ফেলেন রাবেয়া খান। তবে সপ্তম ওভারের চতুর্থ বলে সেই রাবেয়ার বলে নাহিদা আকতারকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন ৩টি চারে ২৩ রান করা বাউচার। 
পরের ওভারের শেষ বলে ইংল্যান্ডের দ্বিতীয় উইকেট তুলে নেন লেগ-স্পিনার ফাহিমা খাতুন। ন্যাট চিভার ব্রান্টকে ২ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ফাহিমা। 
৫ রানে ২ উইকেট পতনের পর ২০ রানের জুটি গড়ে উইকেট পতন ঠেকান ওপেনার ড্যানিয়েল ওয়েট-হজ ও অধিনায়ক হেদার নাইট। ১২তম ওভারে নাইটকে ৬ রানে বোল্ড করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন রিতু মনি।
এরপর নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারিয়েছে ইংল্যান্ড। ৭৩ থেকে ১১০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়েছে ইংলিশরা। 
৫টি চারে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করা হজকে শিকার করে ইংল্যান্ডে রানের গতি থামিয়ে দেন বাঁ-হাতি স্পিনার নাহিদ আকতার।
মিডল অর্ডারে ইংল্যান্ডের আরও ৩ উইকেট ভাগাভাগি করেছেন ফাহিমা, নাহিদা ও রিতু। অ্যালিস ক্যাপসিকে ৯ রানে ফাহিমা, ড্যানিয়েল গিবসনকে ৭ রানে নাহিদা ও চার্লি ডিনকে ৪ রানে শিকার করেন রিতু। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১১৮ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। অ্যামি জোন্স ১২ ও সোফি একলেস্টোন ৮ রানে অপরাজিত থাকেন। 
নাহিদা ৩২ রানে, ফাহিমা ১৮ রানে ও রিতু ২৪ রানে ২টি করে এবং রাবেয়া ১৫ রানে ১ উইকেট নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat