×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-১০-০৭
  • ৩৪৪৬০২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শেখ হাসিনা দেশের সাংবিধানিক সব প্রতিষ্ঠানকে  ধ্বংস করার দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের  উপদেষ্টা ও জাতীয় সংসদে বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘প্রতিবাদ’-এর ব্যানারে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনা দেশের গণতন্ত্র ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করেছেন।’
ফারুক বলেন, শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা চাননি বরং তিনি জুলফিকার আলী ভুট্টো ও ইয়াহিয়া খানের সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তিনি আরও বলেন, ছাত্র-জনতার প্রবল গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনার সরকার দেশের টাকা বিদেশে পাচার করেছে। তাই তাকে আইনের আওতায় আনতে হবে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। বর্তমান সরকার গত দুই মাসে সংস্কার কাজ শুরু করতে পারেনি বলে উল্লেখ করেন ফারুক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারেরও দাবি জানান তিনি। বিএনপি চেয়ারপার্সনে উপদেষ্টা একই সাথে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সংস্কারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায়  আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা প্রমুখ। ‘প্রতিবাদ’-এর সভাপতি মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক মো. নবী হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat