×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-১০-০৭
  • ৭৬৬৬০৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, দুর্গাপূজাকে উৎসবমুখর করতে বিএনপি নেতা-কর্মীরা মণ্ডপগুলোতে দায়িত্ব পালন করবে। 
তিনি বলেন, বিএনপি সব সময় সনাতনীদের পাশে ছিলো। তাই নির্ভয়ে জাঁকজমকভাবে দুর্গাপূজা উদযাপন করার আহ্বান জানান তিনি।
আজ সোমবার চট্টগ্রামে হিন্দু ফাউন্ডেশনের কার্যালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদ ও সনাতনী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 
মাহবুবের রহমান শামীম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কের দায়িত্বে রয়েছেন।
সমন্বয় সভায় চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট নিতাই প্রসাদ ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল।
এ সময় মাহবুবের রহমান শামীম বলেন, উৎসবমুখর পরিবেশে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যে যেন সনাতনীরা দুর্গাপূজা করতে পারে তাই বিএনপি ম-পে ম-পে দায়িত্ব পালন করতে স্বেচ্ছাসেবক টিম করেছে। ইউনিয়ন, উপজেলা, পৌরসভা ও জেলার সমন্বয় টিমের পাশাপাশি মনিটরিং সেল গঠন করা হয়েছে। 
তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর থেকে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারাদেশে বিএনপি নেতা-কর্মীরা হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘর পাহারা দিয়েছে। যার ফলে পতিত স্বৈরাচার সুযোগ নিতে পারেনি। কিন্তু তারা সম্মুখে না থাকলেও গোপনে ওঁৎপেতে রয়েছে। তাদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে বিএনপি প্রস্তুত।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল বলেন, দুর্গাপূজা দেশের মানুষের কাছে সম্প্রীতির নজির হয়ে থাকবে। পতিত স্বৈরাচারের দোসররা যতই ষড়যন্ত্র করুক, তা দেশের জনগণ রুখে দিবে। বিএনপি নেতা-কর্মীরা দিনরাত আপনাদের পাশে থাকবে।
চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, কেন্দ্রীয় সদস্য সাংবাদিক বিপ্লব পার্থ, আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক নারায়ণ চৌধুরী, সাবেক সভাপতি ইন্দু নন্দন দত্ত, সহ-সভাপতি বিপুল দত্ত, বিজয় গোপাল বৈষ্ণব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat