×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১০-১১
  • ৩২৪৩৫৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আঞ্চলিক  নেতৃবৃন্দের  সাথে পৃথক পৃথক  বৈঠক করেছেন।   
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের নেতৃত্বে বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ  চীনা রাষ্ট্রদূতের  সাথে এক বৈঠকে মিলিত হন। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহানের নেতৃত্বে দলের নেতারা রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন বলে চীনা দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে রাষ্ট্রদূত ইয়াও চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রধান-প্রধান সব রাজনৈতিক দলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। 
তিনি বাংলাদেশে অন্তর্বতী  সরকারের সাথে তাদের বিভিন্ন বিষয়ে সম্পর্ক আরও জোরদারের  আগ্রহ  প্রকাশ করেন। বিশেষ করে কর্মীদের প্রশিক্ষণ বাড়াতে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের জন্য  চীনের ইচ্ছা প্রকাশ করেন। এছাড়াও উভয় দেশের জনগণের সুবিধার জন্য ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিযে নিতে  চীন আগ্রহী  বলেও রাষ্ট্রদুত জানান।
দুই দলের নেতৃবৃন্দই বাংলাদেশের জাতীয় উন্নয়ন, অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি এবং জনগণের কল্যাণে সিপিসি, চীনা সরকার এবং চীনা জনগণের দীর্ঘস্থায়ী সমর্থনের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা চীনা কমিউনিষ্ট পার্টির সাথে পার্টি-টু-পার্টি মত বিনিময় এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও জোরদার করার ইচ্ছা প্রকাশ করেন।
উভয় পক্ষই ২০২৫ সালে চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক  প্রতিষ্ঠার ৫০ তম বার্ষিকী উদযাপনের পাশাপাশি দুই দেশের ‘জনগণের সাথে জনগণের’ মত বিনিময়ের ওপরও গুরুত্ব দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat