×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-১০-১৮
  • ৪৩৪৩৬৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দরিদ্র মৎস্যজীবী পরিবারের সন্তান মোহাম্মদ ইব্রাহীমের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

মোহাম্মদ ইব্রাহীম নেত্রকোনা জেলার মদনে পুলিশের গুলিতে আহত হন। প্রায় শতাধিক রাবার বুলেট তার শরীরে এবং একটি বুলেট চোখে বিদ্ধ হয়ে ব্রেইনের কাছে চলে যায়। এমন অবস্থার প্রেক্ষিতে মোহাম্মদ ইব্রাহীমের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিলেন তারেক রহমান। 

আজ শুক্রবার ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল রাজধানীর একটি হাসপাতালে মোহাম্মদ ইব্রাহীমকে দেখতে যান এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তার চিকিৎসার সার্বিক দায়িত্ব নেয়ার বার্তা পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল  মোমিন মিথুন, নেত্রকোনা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক মির্জা হায়দার আলী, ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম সদস্য মাসুদ রানা লিটন, জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমিটির সদস্য শরিফুল আলম মাসুম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat