×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১০-১৮
  • ২১২৩৬২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁয় একদিনের ব্যবধানে প্রতি হালি ডিমের দাম ৪ টাকা কমে গেছে। আজ শুক্রবার দুপুরে জেলা শহরের বিভিন্ন বাজারে প্রতি হালি ডিম ৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

ডিম ব্যবসায়ী মো. রাসেল আহম্মদ জানিয়েছেন, গত কয়েক দিন ডিমের বাজার ছিল অস্থিতিশীল। ডিমের সরবরাহ না থাকায় এ অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এ সময় ডিমের দাম প্রতি হালি সর্বোচ্চ ৬০ টাকা পর্যন্ত উঠেছিল। গতকাল বৃহস্পতিবার প্রতি হালি ডিম ৫৪ টাকায় বিক্রি হয়েছে।

প্রশাসনের নিবিড় তদারকি অব্যাহত থাকায় এবং রংপুর এলাকা থেকে পর্যাপ্ত ডিম সরবরাহ আসায় ডিমের বাজারে অস্থিরতা কেটে গেছে। আজ পুরো বাজারে ৫০ টাকা হালি ডিম বিক্রি হচ্ছে।

জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সারাদেশে বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে প্রশাসন কাজ করছে। তারই ধারাবাহিকতায় কঠোরতা বাজার নজরদারির ফলে এ সুফল পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat