×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৬
  • ১১৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:-  প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে সরকারি চাকরিতে বিদ্যমান কোটা বাতিলের যে ঘোষণা দিয়েছেন তা এ মাসের মধ্যে প্রজ্ঞাপন না হলে আগামী মাস থেকে ফের আন্দোলনে যাবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। বৃহস্পতিবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেয় কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের এ সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সংগঠনটির নেতারা শিক্ষার্থীদের বিরুদ্ধে হয়রানিমূলক অজ্ঞাতনামা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায়। একইসঙ্গে ২১ এপ্রিল দৈনিক জনকণ্ঠ পত্রিকায় আন্দোলনকারীদের নিয়ে প্রকাশিত প্রতিবদেনকে `সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট’ দাবি করে এর তীব্র নিন্দা জানান তারা। বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে প্রকাশিত সংবাদের জন্য ক্ষমা না চাইলে ছাত্রসমাজ জনকণ্ঠ পত্রিকা বর্জন করবে বলেও ঘোষণা দেয় সংগঠনের যুগ্ম-আহ্বায়ক বিন ইয়ামিন। সংবাদ সম্মেলনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেন বলেন, ‘নিয়মানুযায়ী সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণার দুই-তিনদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি হওয়ার কথা। আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে সেটি একটু দেরি হচ্ছে। তবে চলতি মাসের মধ্যে এই প্রজ্ঞাপন জারি করা না হলে আগামী মাস থেকে সারা দেশের ছাত্রসমাজ আবারও আন্দোলনে নামবে।’ ঢাবির উপাচার্যের বাসভবনে যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে য্গ্মু-আহ্বায়ক নুরুল হক নূর বলেন, ভিসির বাসভবনে হামলাকারীরা বহিরাগত। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এ হামলা চালানো হয়েছে।’ আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ছাত্র-শিক্ষকদের নিয়ে ৩০ এপ্রিল সকল বিশ্ববিদ্যালয়-কলেজে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হবে বলেও ঘোষণা দেন তিনি। আরেক যুগ্ম-আহ্বায়ক বিন ইয়ামিন বলেন, ২১ এপ্রিল জনকণ্ঠ পত্রিকা ‘টার্গেট সরকার পতন, গুলি চালিয়ে মৃত্যুর গুজব’ শিরোনামে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট প্রতিবেদন প্রকাশ করেছে। এটি আমাদের আন্দোলনকে ভিন্নখাতে নেওয়ার অপচেষ্টা। এর তীব্র নিন্দা জানাচ্ছি। যদি বিকাল ৫টার মধ্যে জনকণ্ঠ ক্ষমা প্রার্থনা না করে তাহলে ছাত্র সমাজ তাদের বর্জন করবে।’ অজ্ঞাতনামা মামলা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের যেন হয়রানি না করা হয় সে বিষয়ে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবিও জানান এ ঢাবি শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat