×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-১০-৩০
  • ৩৪৫৪৩৮২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় আগামী ১লা নভেম্বর থেকে রাঙ্গামাটিতে পর্যটকদের আগমনের উপর সকল প্রকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
বুধবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা প্রশাসক।
নিষেধাজ্ঞা তুলে নেয়ায় আগামী ১ নভেম্বর থেকে পর্যটকরা নির্দিধায় রাঙ্গামাটি ভ্রমন করতে পারবেন বলে জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, জেলা প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারন সম্পাদক আনোয়ার আল হক, বার্গী লেক ভ্যালীর স্বত্তাধিকারী বাপ্পী তঞ্চঙ্গ্যাসহ জেলার পর্যটন সংশ্লিষ্ট প্রতিনিধিগণ।
এ দিকে জেলায় পর্যটক আগমনের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়ায় পর্যটকদের বরণে  প্রস্তুতি নিয়েছে রাঙ্গামাটির পর্যটন উদ্যোক্তারা । রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সসহ বেসরকারী পর্যটন কেন্দ্র গুলো  জেলা ভ্রমন করতে আসা পর্যটকদের   আথিতেয়তা দিতে সকল প্রস্তুতি গ্রহন করেছে বলে জানিযেছেন উদ্যোক্তারা।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাঙ্গামাটি সহ তিন জেলায় অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছিল জেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat