×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-১১-২০
  • ৪৩৪৫৭৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর সিআরবির বয়লার বস্তি ও ফলমণ্ডি কলোনি এলাকায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, মাদক ও নগদ ১৫ লাখ টাকাসহ পাঁচজন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে।

আজ বুধবার সকালে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেডের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মূলত মাদক ব্যবসায়ীদের আটক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানায় যৌথবাহিনী। আটককৃতদের বিরুদ্ধে সিআরবি এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে।

আটক পাঁচজনকে পুলিশের কাছে হস্তান্তর এবং জব্দ করা মাদক, মোবাইল ও টাকাসহ সরঞ্জামদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat