×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১১-২৩
  • ২৪৩২৮০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ২৯ বছর পর জেলায় আজ চালু হয়েছে শেরপুর আন্তঃজেলা পৌর বাস টার্মিনাল। আজ শনিবার দুপুরে শেরপুর জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে সকল আন্তঃজেলা বাস- কোচ এ টার্মিনাল থেকে চলাচল শুরু হয়। 
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, জেলা বিএনপি’র আহবায়ক হযরত আলী, পৌরসভার প্রশাসক তোফায়েল আহাম্মদ-সহ জেলার বাস-কোচ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
পৌর কর্তৃপক্ষ জানায়, ১৯৯৫ সালে শেরপুর পৌরসভার উদ্যোগে আন্তঃজেলা বাস টার্মিনালের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়। মাটি ভরাটের দীর্ঘদিন পর ২০০৯ সালে টার্মিনাল ভবন নির্মাণ করা হয়। এরপর আবারও ১০ বছর বিরতি দিয়ে ২০১৯ সালে শুরু করে বাকী কাজ ২০২৩ সালে সম্পন্ন করা হয়। এতদিন এ টার্মিনালটি নানা টানাপোড়েনে চালু করা সম্ভব হয়নি। অবেশেষে জেলার বাস মালিক- শ্রমিকদের সাথে কয়েকদফা বৈঠক করে আজ শেরপুর আন্তঃজেলা পৌর বাস টার্মিনাল থেকে বাস চলাচল শুরু করা সম্ভব হয়েছে। আজ থেকে জেলার দূরপাল্লার সব বাস-কোচ পৌর টার্মিনাল থেকে চলাচল করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat