×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-১১-৩০
  • ৩৪৪৫৭৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্রিস্টিয়ানো রোনালদোকে যেন থামানোই যাচ্ছে না। গোলের পর গোল করেই যাচ্ছেন ৩৯ বছর বয়সী পর্তুগিজ উইঙ্গার। এবার জোড়া গোল করে আল নাসরকে জেতালেন তিনি।
শুক্রবার (২৯ নভেম্বর) রাতে সৌদি প্রো লিগের ম্যাচে দামাকের বিপক্ষে মুখোমুখি হয় রোনলাদোর আল নাসর। ঘরের মাঠের লড়াইয়ে একাই আলো কেড়ে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পুরো ম্যাচের দুটি গোলই করেছেন এই তারকা। দল জিতেছে ২-০ ব্যবধানে।   
এর আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল-ঘারাফার বিপক্ষে আল নাসরের ৩-১ গোলে জেতা ম্যাচেও জোড়া গোল করেছিলেন রোনালদো। সেই ফর্ম লিগেও ধরে রাখলেন আল নাসরের অধিনায়ক।
ঘরের মাঠ আল-আওয়াল পার্কে শুরু থেকেই লিগ পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দামাককে চেপে ধরে আল নাসর। ১৭তম মিনিটে তারা গোলের দেখাও পেয়ে যায়। নিজেদের বক্সে দামাক ডিফেন্ডার আব্দেলকাদেরের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সুযোগ কাজে লাগিয়ে দারুণ এক স্পটকিকে বল জালে পাঠিয়ে দেন রোনালদো।

প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর চেষ্টা করলেও ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের প্রথমদিকে ১০ জনের দলে পরিণত হয় দামাক। আল নাসরের মোহামেদ সিমাকানকে ফাউল করে লাল কার্ড দেখেন দামাকের বেদ্রানে। ডিফেন্ডার হারিয়ে আরও চাপে পড়ে যায় সফরকারীরা। যার ফলে নিজের দ্বিতীয় গোলের দেখা পান রোনালদো।  

৭৯তম মিনিটে বাঁদিক থেকে নওয়াফ বুশালের কাটব্যাকে বল পেয়ে বাঁ পায়ের দারুণ শটে লক্ষভেদ করেন পর্তুগিজ তারকা। এটি তার ক্যারিয়ারের ৯১৫ তম গোল। ৩০ বছর হওয়ার পর ৪৫২টি! এ মৌসুমে এখন পর্যন্ত জাতীয় দল ও ক্লাবের জার্সিতে তার গোলসংখ্যা ২০টি, আছে ৪টি অ্যাসিস্টও।

এই জয়ে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট হলো আল নাসরের। যদিও তাদের অবস্থান এখনো তিনেই। তবে শীর্ষে থাকা আল-ইত্তিহাদের সঙ্গে পয়েন্টের ব্যবধান পাঁচে নামিয়েছেন রোনালদোরা।

আর দুইয়ে থাকা আল-হিলালের সংগ্রহ ২৮ পয়েন্ট। কিন্তু শীর্ষ দুই দলই আল নাসরের চেয়ে একটি করে কম ম্যাচ খেলেছে। আল-নাসরের কাছে হেরে যাওয়া দামাক ১৪ পয়েন্ট নিয়ে আছে একাদশ স্থানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat