×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-৩০
  • ২৩৪৩৪৬৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসলামী ছাত্রশিবিরের অব্যাহত অগ্রযাত্রাকে গঠনমূলক সমালোচনায় আরও বেশি গতিশীল করবে বলে মনে করেন সংগঠনের চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম। তিনি গণমাধ্যম এবং সাংবাদিদের থেকে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন।

আজ শনিবার দুপুরে নগরীর চন্দনপুরা ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের অফিস আর-ইসরা ভবনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফখরুল ইসলাম বলেন, যে কোনো ধরণের গঠনমূলক সমালোচনা আমরা ইতিবাচকভাবেই নিচ্ছি। গঠনমূলক সমালোচনা আমাদের জন্য উপকারী হবে।

তিনি বলেন, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে সব গণমাধ্যমকর্মী মূল চেতনাকে ধারণ করে স্বাধীনভাবে নিজ-নিজ পেশাগত দায়িত্ব পালন করবেন। চাকরি বা কোন হাউজের জন্য নয়, বিবেকের দায়ে কাজ করবেন। এই দেশ নানা মত ও পথের মানুষের। তাই আদর্শিক ভিন্নতা থাকলেও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কারো ভিন্নমত থাকার কথা নয়। আমরা আমাদের ঐক্যের জায়গাগুলোতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে পারলেই সম্প্রতির এই দেশ সৌহার্দ্যে ভরে উঠবে।

তিনি বলেন, চট্টগ্রামে ইতিমধ্যে কয়েক দফা ব্যর্থ প্রচেষ্টা চালানো হয়ছে। ভিন্ন-ভিন্ন ব্যানারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো পতিত স্বৈরাচারের দোসরদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে।

তাই নগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বৈরচারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষার পরিবেশ সংস্কারে ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করার কোন বিকল্প নেই।  

মতবিনিময় সময় উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি তানজীর হোসেন জুয়েল, অর্থ সম্পাদক মুমিনুল হক, অফিস সম্পাদক খুররম মুরাদ, প্রকাশনা সম্পাদক আবরার হাসান রিয়াদ ও প্রচার সম্পাদক সালাউদ্দিন আকাশসহ শিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat