×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৩
  • ৩৪৫৪৩৫৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার ব্রিটিশ গণমাধ্যমকে বলেছেন, দেশটির প্রেসিডেন্ট হিসেবে তার স্থলাভিষিক্ত হওয়া কারো জন্য সহজ হবে না। তবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ন্যাটোর সদস্যপদের বিনিময়ে তিনি তার পদত্যাগের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে শুক্রবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কিত বৈঠকের পর মার্কিন রিপাবলিকানরা জেলেনস্কিকে পদত্যাগ করতে হতে পারে বলে অনুমান করেছিলেন।

জেলেনস্কি ব্রিটিশ গণমাধ্যমকে বলেন, যা ঘটছে তার পরিপ্রেক্ষিতে তারা যদি আমাকে সরাতে চায়, তবে তা সহজ হবে না। 

তিনি বলেন, শুধু নির্বাচন আয়োজন করাই যথেষ্ট নয়। আপনার দরকার আমাকেও প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখা। এটা কঠিন হবে। মনে হচ্ছে, আমার সঙ্গে আপনাদের মধ্যস্থতা করতে হবে। ন্যাটোর সদস্যপদ লাভের মাধ্যমেই আমার মিশন সম্পন্ন হবে।

ওভাল অফিসে বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বদ্বে জড়িয়ে জেলেনস্কি ইউক্রেনের খনিজ সম্পদের বিষয়ে চুক্তিতে স্বাক্ষর ছাড়াই হোয়াইট হাউস ত্যাগ করেন। 

ইউক্রেন নিয়ে লন্ডনে ইউরোপীয় নেতাদের সম্মেলন চলছে। 

এদিকে, রোববার রিপাবলিকান কর্মকর্তারা একটি নিউজ প্রোগ্রামে উপস্থিত হয়ে, ‘জেলেনস্কি যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন রাশিয়ার সঙ্গে কোনো চুক্তি হতে পারে কি না’- এমন প্রশ্ন তোলেন।

জেলেনস্কি যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়ে আসছেন। তবে ওয়াশিংটনের নেতৃত্বাধীন জোট ন্যাটো এ ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দিতে অনিচ্ছুক।

ইউক্রেন ন্যাটোর সদস্য হতে পারে- এমন আশঙ্কা থেকেই তিন বছর আগে দেশটিতে আক্রমণ করেছিল রাশিয়া। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat