×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৪
  • ৩৪২৪৫৪৬০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
রাজনীতিবিদদের আত্মসমালোচনা করা দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৪ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ইফতার মাহফিলে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। 
জামায়াত আমীর বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর কেউ যদি বলেন এ দেশে কোনো উন্নয়ন হয়নি, আমি তাদের সঙ্গে একমত নই। তবে উন্নয়নের যেটুকু সম্ভাবনা ছিল, অতীতে দেশ যারা পরিচালনা করেছেন তারা এই সম্ভাবনাটাকে কাজে লাগায়নি। দেশকে বদলানোর পরিবর্তে নিজেকে বদলিয়েছেন।
তিনি বলেন, রাজনীতিবিদদের অবশ্যই আত্মসমালোচনা দরকার। তার পাশাপাশি গণমাধ্যমে যারা আছেন, তাদেরও বুক টান করে দাঁড়ানো দরকার।
জামায়াত আমীর বলেন, রাজনীতি থেকে দেশ বড় হলেও রাজনীতিবিদরা তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। রাজনীতিবিদদের সমালোচনা করতে বাধা নেই। তবে সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থকে স্থান দিতে হবে।
একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশের দায়দায়িত্ব ২৫ ভাগ বহন করে রাজনীতিবিদরা আর সাংবাদিকরা করেন ৫০ ভাগ। তাই সুবিধাভোগী না হয়ে সাংবাদিকদের সুষ্ঠু সাংবাদিকতা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat