×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৬
  • ৪৫৪৬৯৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের শীর্ষস্থানীয় হালকা প্রকৌশল কোম্পানিগুলো চার দিনব্যাপী কমেক্স সিঙ্গাপুর ২০২৫ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। 

সানটেক সিঙ্গাপুর কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত কমেক্স সিঙ্গাপুর প্রদর্শনীতে বেশ কয়েকটি বাংলাদেশি সংস্থা তাদের পণ্য প্রদর্শন করেছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হালকা প্রকৌশল সংস্থাগুলোর মধ্যে রয়েছে ল্যাক্সফো, বগুড়া মোটরস, লুমেন, ডেটা সফট ম্যানুফ্যাকচারিং এবং ট্রিপল এস ইলেকট্রনিক্স।

বিশ্বব্যাংকের অর্থায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস প্রকল্পের অধীনে মিট বাংলাদেশ শো কর্মসূচির মাধ্যমে প্রবর্তিত এই উদ্যোগটি বাংলাদেশের ক্রমবর্ধমান হালকা প্রকৌশল খাতকে প্রদর্শন করেছে।

এ প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হল বিশ্বব্যাপী বাজার সংযোগ স্থাপন করা।

স্থানীয়ভাবে তৈরি পণ্যের চাহিদা বৃদ্ধির কারণে দেশের হালকা প্রকৌশল খাত এখন একটি অত্যন্ত সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচিত।

এটি কৃষি, নির্মাণ এবং অটোমোবাইলের মতো গুরুত্বপূর্ণ শিল্পের জন্য সহায়ক ভুমিকা পালন করে  এবং দেশের প্রায় আট লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat