×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৮
  • ২৩৪৪৫৬৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি :পিআইডি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হারিয়ে যাওয়া পাঁচটি উদ্ভিদ ও বিলুপ্তপ্রায় পাঁচটি প্রাণী ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জীববৈচিত্র্য দিবসের আগেই এ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আজ মঙ্গলবার মিরপুর ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়ামে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। জীববৈচিত্র্য আইন অনুযায়ী জীববৈচিত্র্য রেজিস্টার করা হবে। সংকটাপন্ন গাছ ও হারিয়ে যাওয়া উদ্ভিদের ওপর গবেষণা বাড়ানো হবে। এসব নিয়ে একটি বুকলেট প্রকাশ করা হবে, যাতে সংশ্লিষ্টরা সহজেই তথ্য পেতে পারেন।

ন্যাশনাল হার্বেরিয়াম শুধু সংরক্ষণের জায়গা নয়, গবেষণা ও শিক্ষার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। গবেষণার গুণগত মান বাড়াতে বন বিভাগের সঙ্গে সমন্বয়ের নির্দেশনা দেন তিনি।

এর আগে উপদেষ্টা ন্যাশনাল হার্বেরিয়ামের উদ্ভিদ মিউজিয়াম ও পরে জাতীয় উদ্ভিদ উদ্যান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, যুগ্ম-সচিব (বন) শামিমা বেগম, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, ন্যাশনাল হার্বেরিয়ামের পরিচালক মো. রেজাউল করিম, জাতীয় উদ্ভিদ উদ্যানের পরিচালক শওকত ইমরান আরাফাতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat