×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৫-০৩-২১
  • ৪৫৬৪৮১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুদানের সেনাবাহিনী জানিয়েছে, তারা শুক্রবার তীব্র লড়াইয়ের পর আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) কাছ থেকে রাজধানী খার্তুমে প্রেসিডেন্ট প্রাসাদ পুনরুদ্ধার করেছে।

খার্তুম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র নাবিল আবদুল্লাহ বলেন, ‘আমাদের সেনাবাহিনী শত্রুর যোদ্ধা এবং সরঞ্জাম সম্পূর্ণরূপে ধ্বংস করেছে এবং প্রচুর পরিমাণ সরঞ্জাম ও অস্ত্র জব্দ করেছে।’

আবদুল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেনাবাহিনী ’বিজয় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এবং আমাদের দেশের প্রতিটি ইঞ্চি মিলিশিয়া এবং তার সমর্থকদের হাত থেকে মুক্ত না হওয়া পর্যন্ত সকল ফ্রন্টে অগ্রগতি অব্যাহত রাখবে’।

সেনারা প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরের কিছু ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে এবং অভিনন্দন বিনিময় করছেন। তবে এএফপি তাৎক্ষণিকভাবে ফুটেজ যাচাই করতে পারেনি।

২০২৩ সালের এপ্রিলে আরএসএফ এবং সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হলে আধা-সামরিক বাহিনী প্রাসাদটি দখল করে নেয়।

ওই সময় আরএসএফ দ্রুত খার্তুমের রাস্তাগুলো দখল করে নেয়। সেনাবাহিনী-সমর্থিত সরকার লোহিত সাগর উপকূলে বন্দর সুদানে পালিয়ে যায়।

সেন্ট্রাল খার্তুমে প্রেসিডেন্ট প্রাসাদ মন্ত্রণালয় এবং রাজধানীর ব্যবসায়িক জেলার পাশাপাশি অবস্থিত। সাম্প্রতিক মাসগুলোতে সেনা বাহিনী শহর জুড়ে অভিযান চালানোর পর থেকে ভয়াবহ যুদ্ধের স্থান হয়ে উঠেছে।

চলতি সপ্তাহের শুরুতে সেনাবাহিনী বলেছিল যে তাদের বাহিনী উত্তর এবং দক্ষিণ থেকে একত্রিত হয়েছে। 

প্রায় দুই বছরে লাখ লাখ মানুষকে হত্যা করেছে, ১ কোটি ২০ লাখেরও বেশি লোককে উচ্ছেদ করেছে এবং বিশ্বের বৃহত্তম ক্ষুধা ও বাস্তুচ্যুতি সংকট তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat