×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৫-০৩-২৫
  • ৪৩৪৩৬৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুদানের দারফুর অঞ্চলের একটি বাজারে বিমান হামলায় কয়েকশ’ মানুষ নিহত হয়েছে। সুদানের যুদ্ধ পর্যবেক্ষক দল মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলে ওই হামলার জন্যে সেনাবাহিনীকে দায়ী করেছে। 

খার্তুম থেকে এএফপি এ খবর জানায়।

সুদানের প্রায় দুই বছরের গৃহযুদ্ধে উভয় পক্ষের নৃশংসতার তথ্যচিত্র তৈরি করেছে স্বেচ্ছাসেবক আইনি পেশাদারদের একটি জরুরি আইনজীবী দল (ইমারজেন্সি ল ইয়ারর্স গ্রুপ)। দলটি  জানিয়েছে, সেনাবাহিনী বিমান হামলা চালিয়ে এসব নাগরিককে হত্যা করেছে এবং গুরুতর আহত করেছে বেশ কিছু লোক।’

তবে, কখন এই হামলা হয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট করে জানায়নি।

দারফুরে টেলিযোগাযোগ বিচ্ছিন্নতার কারণে এএফপি নিশ্চিত করে নিহতের সংখ্যা জানাতে পারেনি। 

সেনাবাহিনী এই হামলা সম্পর্কিত তাৎক্ষণিক মন্তব্য করার অনুরোধের জবাব দেয়নি।

দারফুরের প্রায় পুরো অঞ্চল আরএসএফ-এর নিয়ন্ত্রণে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার সেখানে  ‘গণহত্যার’ অভিযোগ এনে এর জন্যে সেনাবাহিনীকে দায়ী করেছে।

বিশাল দারফুর অঞ্চলে বেসামরিক এলাকায় ব্যারেল বোমা হামলা, দুর্ভিক্ষ পীড়িত বাস্তুচ্যুত শিবিরে আধা-সামরিক বাহিনীর হামলা এবং ব্যাপক জাতিগত সহিংসতাসহ যুদ্ধের সবচেয়ে ভয়াবহতার মুখোমুখি হয়েছে।

আধাসামরিক বাহিনী দারফুরে অত্যন্ত সজ্জিত ড্রোন মোতায়েন করে থাকে। তবে, সেনাবাহিনী আকাশে যুদ্ধবিমান দিয়ে অঞ্চলজুড়ে আরএসএফ অবস্থানগুলোয় নিয়মিত হামলা চালিয়ে তাদের আধিপত্য বজায় রেখেছে।

২০২৩ সালের এপ্রিল মাস থেকে আধা-সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্স(আরএসএফ)-এর সাথে সেনাবাহিনী লড়াই করে আসছে। যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, ১ কোটি ২০ লক্ষাধিক লোককে বাস্তুচ্যুত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat