×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৫-০৪-১৯
  • ৪৩৪৫৩৮৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাঞ্জাব ৫ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে -ছবি : সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠল পাঞ্জাব কিংস। 

গতরাতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাঞ্জাব ৫ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে। এই জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে পাঞ্জাব। সমানসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে নেমে গেল ব্যাঙ্গালুরু। 

বৃষ্টির কারণে সোয়া দুই ঘন্টা পর শুরু হয় ব্যাঙ্গালুরু ও পাঞ্জাবের ম্যাচ। ১৪ ওভারে নির্ধারিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪২ রানে ৭ উইকেট হারায় ব্যাঙ্গালুরু। এরমধ্যে অধিনায়ক রজত পাতিদার ছাড়া বাকী ছয় ব্যাটারের কেউই দুই অংকে পা রাখতে পারেননি। তিন নম্বরে নামা পাতিদার ১৮ বলে ২৩ রান করেন। 

উপরের সারির ব্যাটারদের ব্যর্থতায় দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে ব্যাঙ্গালুরু। কিন্তু সেটি হতে দেননি সাত নম্বরে নামা টিম ডেভিড। তার মারমুখী ব্যাটিংয়ে ১৪ ওভারে ৯ উইকেটে ৯৫ রানের পুঁজি পায় ব্যাঙ্গালুরু। 

ইনিংসের শেষ ডেলিভারিতে ২ রান নিয়ে ২৬ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ডেভিড। শেষ পর্যন্ত ৫টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৫০ রান করেন ডেভিড। 
পাঞ্জাবের চার বোলার ২টি করে উইকেট নেন। 

১৪ ওভারে ৯৬ রানের টার্গেটে ৫৩ রানে ৪ উইকেট হারালেও জয় পেতে সমস্যা হয়নি পাঞ্জাবের। পাঁচ নম্বরে নেহাল ওয়াধেরার ১৯ বলে ৩৩ রানের কল্যাণে ১১ বল বাকী রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে পাঞ্জাব। ওয়াধেরার ইনিংসে ৩টি করে চার-ছক্কা ছিল। এছাড়াও প্রিয়ানশ আরিয়া ১৬ ও জশ ইনিংশ ১৪ রান করেন। 

১৪ রানে ৩ উইকেট নিয়ে ব্যাঙ্গালুরুর হার রুখতে পারেননি পেসার জশ হ্যাজেলউড। 

দল হারলেও ম্যাচ সেরা হন ব্যাঙ্গালুরুর ডেভিড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat