×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৫-০৪-২২
  • ৩৪৪৫৬৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা মঙ্গলবার জানিয়েছে, হামাস-নিয়ন্ত্রিত ভূখণ্ড জুড়ে নতুন ইসরাইলি বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন। 

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেছেন, ‘দখলদার ইসরাইল গাজা শহর, বেইত লাহিয়া, বেইত হানুন এবং খান ইউনিস শহরে সহিংস বিমান হামলা চালিয়ে সাতজন বেসামরিক নাগরিককে হত্যা করেছে।’

নিহতদের মধ্যে গাজা শহরের কাছে আল-রিমাল এলাকার চারজন, গাজা শহরের পশ্চিমে আল-সাব্রা এলাকায় দুজন এবং খান ইউনিসে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

তিনি আরো বলেন, ‘দখলদার ইসরাইল গাজা শহরের পূর্বে এবং রাফায় ১০টিরও বেশি বাড়ি ধ্বংস করেছে’।

ইসরাইলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। গত ১৮ মার্চ অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে পুনরায় আক্রমণ শুরু করার পর থেকে গাজা উপত্যকায় তাদের বিমান বোমা হামলা তীব্রতর করেছে এবং একই সাথে তারা স্থল অভিযান বৃদ্ধি করেছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা সোমবার সেনাবাহিনীর অভ্যন্তরীণ তদন্তের ফলাফল প্রত্যাখ্যান করে ইসরাইলি সেনাবাহিনীকে গত মাসে ১৫ জন উদ্ধারকর্মীকে হত্যার ঘটনায় ‘সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড’ কার্যকর করার অভিযোগ করেছে।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, সেনাবাহিনী পুনরায় আক্রমণ শুরু হওয়ার পর থেকে গাজায় কমপক্ষে ১ হাজার ৬শ’ ৯১ জন নিহত হয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা কমপক্ষে ৫১ হাজার ৬৫ জনে দাঁড়িয়েছে। 

ইসরাইলি সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির এক হিসাব অনুসারে জানা গেছে, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের ওপর হামাসের আক্রমণের পর গাজা যুদ্ধ শুরু হয়, যার ফলে ১ হাজার ২শ ১৮ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat