×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৩
  • ৩৪৪৫৭৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন -ছবি : সংগৃহীত
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল হাতে উইকেট শিকার অব্যাহত রেখেছেন বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন। 

গতরাতে লাহোর কালান্দার্সের হয়ে নিজেদের তৃতীয় ম্যাচে ২ উইকেট নেন রিশাদ। এ ম্যাচে মুলতান সুলতানসের কাছে ৩৩ রনে হেরে যায় লাহোর। নিজের প্রথম দুই ম্যাচে ৩টি করে ৬ উইকেট শিকার করেছিলেন রিশাদ। 

ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে ইয়াসির খানের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৫ উইকেটে ২২৮ রান করে মুলতান সুলতানস। ৬টি করে চার-ছক্কায় ৪৪ বলে ৮৭ রান করেন ইয়াসির। 

লাহোরের হয়ে পাঁচ নম্বর বোলার হিসেবে আক্রমণে এসে ৪ ওভারে ৪৫ রানে ২ উইকেট নেন রিশাদ। 

জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৯৫ রান করে ম্যাচ হারে লাহোর। দলের হয়ে জিম্বাবুয়ের সিকান্দার রাজা ২৭ বলে অনবদ্য ৫০ রান করেন। 

ছয় নম্বরে নেমে ৪ বলে ২ রান করে আউট হন রিশাদ। প্রথম দুই ম্যাচে যথাক্রমে- অপরাজিত ১ ও ২ রান করেছিলেন তিনি। 

এই হারের ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে রিশাদের লাহোর। ৪ ম্যাচে প্রথম জয়ের দেখা পেল মুলতান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat