×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৩
  • ২৩৩৪৩৬৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীন বুধবার ঘোষণা করেছে যে, একজন অভিজ্ঞ নভোচারী এ সপ্তাহে দুই নবীন সহকর্মীকে সঙ্গে নিয়ে দেশের তিয়াংগং মহাকাশ স্টেশনে একটি নতুন অভিযানে নেতৃত্ব দেবেন।

চীনের জিউকুয়ান থেকে এএফপি জানায়, চীনা মানব মহাকাশ সংস্থার উপপরিচালক লিন শি চিয়াং এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘শেনঝৌ-২০’ নামের এই অভিযান বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টা ১৭ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৯১৭) উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রা করবে।

এই মিশনে নেতৃত্ব দেবেন ৪৬ বছর বয়সী চেন ডং। তিনি একসময় যুদ্ধবিমান চালক ছিলেন এবং একজন অভিজ্ঞ নভোচারী হিসেবেও পরিচিত। ২০২২ সালে তিনি চীনের প্রথম নভোচারী হিসেবে ২০০ দিনের বেশি সময় কক্ষপথে অবস্থান করেছিলেন।

চেন ডংয়ের সঙ্গে থাকবেন আরও দুই পুরুষ নভোচারী—চেন ঝোংরুই, যিনি চল্লিশের কোটায় থাকা এক সাবেক বিমানবাহিনীর পাইলট, এবং ৩৫ বছর বয়সী ওয়াং জিয়ে, যিনি আগে একজন মহাকাশপ্রযুক্তি প্রকৌশলী ছিলেন।

লিন বলেন, তাদের দুজনেরই এটি প্রথম মহাকাশ যাত্রা হবে।

বর্তমানে তিয়াংগং মহাকাশ স্টেশনে অবস্থানরত ক্রু সদস্যরা আগামী ২৯ এপ্রিল পৃথিবীতে ফিরে আসবেন। তার আগে তারা নতুন  নভোচারীদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেবেন।

কক্ষপথে মানুষ পাঠাতে সক্ষম বিশ্বের তৃতীয় দেশ চীন এরই মধ্যে মঙ্গল ও চাঁদে রোবটিক রোভার পাঠিয়েছে।

তিয়াংগং মহাকাশ স্টেশন চীনের মহাকাশ কর্মসূচির মুকুটমণি। এটি তিনজন নভোচারীর একটি দল এটি  পরিচালনা করেন, প্রত্যেক দল ছয় মাস পরপর পরিবর্তিত হয়।

চীন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে ‘মহাকাশ স্বপ্ন’ বাস্তবায়নে তাদের পরিকল্পনা আরও জোরদার করেছে।

বেইজিং বলছে, তারা ২০৩০ সালের মধ্যে চাঁদে একটি মানব অভিযানে পাঠাতে চায় এবং সেখানে একটি চাঁদ-ঘাঁটি নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat