×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৬
  • ৪৩২৫৩৬৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ জেলায় আজ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।
কিশোরগঞ্জ জেলায়  আজ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং ফ্রীজে পচা মাংস সংরক্ষণ করায় ৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। 

দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশুদ্ধ খাদ্য আদালত কিশোরগঞ্জ সদর উপজেলার নতুন জেলাখানার মোড় এলাকার ভাই ভাই হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং ফ্রীজে পচা মাংস সংরক্ষণের দায়ে ২ লাখ টাকা। একই উপজেলার রশিদাবাদ ইউনিয়নে নিউ ঢাকা ফুড প্রোডাক্টস ও কিশোর ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অন্যান্য অপারাধে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

এছাড়াও বিভিন্ন বেকারিতে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও পুলিশ, র‌্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি দল সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat