×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৯
  • ৬৫৫৪৬৯১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতীয় লোকসংগীত শিল্পী নেহা সিং রাঠোর।
কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় উত্তপ্ত পুরো ভারত। যে যেখান থেকে পারছে, জানাচ্ছে প্রতিবাদ। এই ঘটনায় নতুন করে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটছে, যার আঁচ পড়েছে বলিউডেও।
এমন পরিস্থিততে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সমালোচনার মুখে পড়েছেন লোকসংগীত শিল্পী নেহা সিং রাঠোর। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ দায়ের হয়েছে গায়িকার বিরুদ্ধে। অভয় প্রতাপ সিং নামের এক ব্যক্তি এই গায়িকার বিরুদ্ধে লখনৌয়ের হজরতগঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন।
ওই ব্যক্তির দাবি, সম্প্রতি এক্স হ্যান্ডেলে নেহা সিং রাঠোর একটি আপত্তিকর পোস্ট করেছেন। ওই পোস্টের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। ভারতে সৌভ্রাতৃত্ব বিঘ্নিত হতে পারে।
প্রতাপ সিং বলেন, ‌‘ভারত-পাকিস্তানের সম্পর্কের টালমাটাল পরিস্থিতিতে কবি-গায়িকা নেহা সিং রাঠোর তার এক্স হ্যান্ডেলে একাধিক আপত্তিকর পোস্ট করেছেন, যা জাতীয় অখণ্ডতার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে এবং ধর্মের ভিত্তিতে এক সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধে নামার উস্কানি দিতে পারে। তিনি সাম্প্রদায়িক যুদ্ধ লাগানোর জন্যে উঠেপড়ে লেগেছেন। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করছি।’
২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক, গুরুতর আহত হন আরও ২০ জন। ২৫ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন নেহা। সেই ভিডিওতে প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে আওয়াজ তুলে নেহা মন্তব্য করেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারেন এমন ব্যক্তি তার নিজের দেশে সন্ত্রাসী হামলা এড়াতে পারেন না। প্রধানমন্ত্রীর সমর্থকদেরও বিষয়টি নিয়ে রাজনীতি না করার পরামর্শ দেন তিনি।
তবে বিতর্ক আরও বাড়ে যখন নেহার পোস্ট করা ভিডিওটি পাকিস্তানের কয়েকজন সাংবাদিক এক্স হ্যান্ডেলে পুনরায় পোস্ট করেন। এরপর মামলা দায়ের করা হয় নেহার বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat