×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৭
  • ২৩৩৪২৭৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট প্রদানে দালাল চক্রের মাধ্যমে ঘুষ লেনদেনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে জয়পুরহাট বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় দুই কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়।

আজ বুধবার বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত জয়পুরহাট জেলা প্রশাসন কার্যালয়ে অবস্থিত বিআরটিএ কার্যালয়ে দুদকের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা খাতুন রিতার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানী দল বিআরটিএ’র বিভিন্ন নথিপত্র তল্লাশি করাসহ বেশ কিছু নথি জব্দ করে। এছাড়া লাইসেন্স এবং ফিটনেস প্রদানে বেশ কিছু অসঙ্গতি শনাক্ত করেন অভিযানকারী দলের সদস্যরা।

দুদকের সহকারী পরিচালক মাহমুদা খাতুন রিতা  জানান, তারা প্রধান কার্যালয়ের নির্দেশে অভিযান চালিয়ে এই অফিসের দুই কর্মচারীর ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছেন। বর্তমানে তাদের বিষয়টি যাচাই-বাছাই চলছে, যাচাই শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat